বর্তমানে অপু বিশ্বাসের হাতে রয়েছে প্রায় ডজনখানেক ছবি। কাজ চলছে বদিউল আলম খোকনের ‘একবার বল ভালবাসি’, সোহানুর রহমান সোহানের ‘এক মন এক প্রাণ’, এসবি মানিকের ‘তোর কারণে বেঁচে আছি’, মালেক আফসারীর ‘মনের জ্বালা’ ইত্যাদি। আসন্ন ঈদে অপু অভিনীত প্রায় পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে ‘চাচ্চু আমার বাচ্চু’, ‘নিঃশ্বাস আমার’। এবারের ঈদের ছবি নিয়ে অপু বলেন , ‘সবাই খুব দ্রুততার সঙ্গে ছবির কাজ শেষ করছেন। বেশিরভাগ ছবির কাজ শেষ পর্যায়ে। এবারের ঈদের ছবিগুলো প্রতিটি দর্শকেরই ভালো লাগবে।’ সৌন্দর্য, ব্যবহার আর অভিনয় দিয়ে চলচ্চিত্রের পাশাপাশি অগণিত ভক্তের মনে ঠাঁই করে নিয়েছেন তিনি।

Comments
Post a Comment